Showing posts with label Puppy. Show all posts
Showing posts with label Puppy. Show all posts

পাপি লিনাক্স সম্পর্কে কয়েকটি বিষয়

পাপি লিনাক্স কি?
২০০৩ সালের জুন মাসে Barry Kauler পাপি লিনাক্স তৈরি করেন। কিন্তু রিলিজ আকারে আসে ২০০৫ সালে। ২০০৫ সালের ২৯ মার্চে আসে Puppy 1, ২০০৬ সালের ০১ জুন তারিখে আসে Puppy 2, ২০০৭ সালের অক্টোবর মাসের ০২ তারিখে আসে Puppy 3 এবং Puppy 4 আসে ২০০৮ সালের ০৫ মে তারিখে। মাত্র ৬০-১০০ মে.বা. আকারের একটি ছোট্ট অপারেটিং সিস্টেমটি (mini operating system) খুব দ্রুত জনপ্রিয় হয়ে যায়। একটি পেনড্রাইভ (Pendrive) বা মিনিডিস্কে (Minidisk) ভরে সহজেই নিজের সাথে রেখে দেয়া যায়। পাপি লিনাক্স প্রথমে প্রয়োজন হয়েছিল এডমিনিস্ট্রেটিভ (Administrative) কিছু কাজ করার জন্য। যার জন্য পাপি খুব শক্তিশালী। দ্রততা ও সহজবোধ্যতার সমন্বয় ঘটেছে এই পাপি লিনাক্সে। বাড়িতে ব্যাবহারেরর উপযোগী এই ডিস্ট্রোটি (Distro) ধীরে ধীরে সারা পৃথিবীর মানুষের কাছে পরিচিত হয়ে উঠেছে। পুরনো (P1) কম্পিউটারেও পাপি চলতে কোন সমস্যা হয় না। ফলে সাধারণ মানুষকে তাদের পুরোনো পিসিটাকে আর ডাস্টবিনে ফেল দিতে হবে না। কোন কম্পিউটারে মাত্র ৬৪ মে.বা. থেকে সর্বোচ্চ ২৫৬ মে.বা. RAM থাকলেই পাপিকে রান করানো সম্ভব। সমস্ত অপারেটিং সিস্টেম এবং অন্যান্য এপ্লিকেশনগুলো সম্পূর্ণভাবে কম্পিউটারেরর সাথে সংযুক্ত RAM এ রান হবে। Puppy Linux Community'র বিভিন্ন সদস্যরা Warren Willson এর সাথে মিলে একসঙ্গে পাপিকে আরও শক্তিশালী ও ব্যবহারসহায়ক (User Friendly) হিসেবে গড়ে তুলছে। Puppy Linux সম্পূর্ণভাবে একটি স্বাধীন ডিস্ট্রিবিউশন। অন্য কোন Linux Distribution যেমন Debian, Fedora, SuSE ইত্যাদির উপর নির্ভরশীল নয়। পাপি লিনাক্স সম্পূণর্ভাবে বিনেপয়সায় (Free) সারা পৃথিবীব্যাপী বিতরন করা হচ্ছে। Puppy Linux ISO ডাউনলোড করা যাবে http://www.puppylinux.org/downloads এই ঠিকানা থেকে।

পাপি লিনাক্সে দুইরকম Windows Manager ব্যবহার করা হয়েছে। হালকা আকারের Jwm এবং IceWm দুটো দিয়েই পাপি লিনাক্স খুব দ্রুত কাজ করে। ডিফল্টভাবে Jwm স্টার্ট হয়।


পাপি লিনাক্স অন্যরকম কেন?
১. আকারে ছোট (Small size)। সাইজ ১০০ মেগা বাইট এরও কম। এই এতটুকু জায়গার মধ্যেই বেশ কিছু প্রয়োজনীয় এবং অসাধারণ সুবিধা (Useful and Unique) রয়েছে।
২. লাইভ বুটিং (Live Booting) সুবিধাযুক্ত। যে কোন বহনযোগ্য মিডিয়া (Portable Midea) যেমন CD, DVD, USB Flash drive ইত্যাদি থেকে Puppy Linux'কে Run করানো যায়।
৩. RAM থেকে রান হয়। পুরনো বা নতুন যে কোন PC'তে অস্বাভাবিক দ্রুতগতিতে কাজ করে।
৪. খুব কম সিস্টেম রিকোয়ারমেন্ট (System Requirement) দরকার হয়।
৫. বুট করার সময় (Boot time) ১ মিনেটেরও কম। বেশিরভাগ পিসিতে ৩০-৪০ সেকেন্ড লাগে।
৬. বিভিন্ন রকমের এপ্লিকেশন সফটওয়ার (Application software) ডিস্ট্রো'র সাথে দেয়া হয়েছে। Word processor, spreadsheets, internet browser, game, image editor, chat, media player সব ধরণের প্রয়োজন এই এক Puppy Linux দিয়ে মেটানো সম্ভব।
৭. সহজে যেকোন USB, Zip Drive বা Hard Disk ইত্যাদিতে ইনস্টল করা যায়।
উপরের তথ্যগুলো এই পেজের অনুসরণে লেখা হয়েছে।

পাপির বিভিন্ন রিলিজ সম্পর্কে কিছু বর্ণনা

Puppy 1 সিরিজ: পেন্টিয়াম ১ কম্পিউটারেও বেশ দ্রুত চলতো। মাত্র ৩২ মেগাবাইট RAM থাকলেও কোন সমস্যা হতো না। সেসময় USB সুবিধা সব কম্পিউটারে ছিল না। তাই ফ্লপি ডিস্ক থেকে বুট করার কিংবা ফ্লটি ডিস্ককে বুট ডিস্ক হিসেবে ব্যবহার করার একটি সুবিধা এই ভার্শনে ছিল। Windows 9x/ Windows Me চলতো যেসব কম্পউটারে সেসবে Puppy 1 সিরিজ দ্রুতই রান করতো।

Puppy 2 সিরিজ:এর আকার ছিল ৮৬.৫ মেগাবাইট। মজিলা ভিত্তিক Seamonkey ব্রাউজারকে এই ভার্শনে ওয়েব ব্রাউজার ও মেইল ক্লায়েন্ট হিসেবে ডিফল্টভাবে দিয়ে দেয়া ছিল।

এই ভার্সনটিতে এপ্লিকেশন (Application) অনুযায়ী কয়েকটি এডিশন (Edition) ছিল। যেমন:
* স্ট্যান্ডার্ড এডিসনটি ছিল ৬৮ মেগাবাইটের। এতে Abiword ছিল ডিফল্ট Word preocessor হিসেবে।
* Mozila Firefox সহ ছিল ৫২.৪ মেগাবাইট আকারের।
* Mozila Suite সহ এডিশনটির আকার ছিল ৫৫.৩ মেগাবাইট এবং
* Opera সহ এডিশনটির আকার ছিল ৪৯.৬ মেগাবাইট।
* Open Office.org Suite সহ একটি এডিশন ছিল, যার আকার ছিল ৯৬.১ মেগাবাইট। এর নাম ছিল Chubby Puppy
* ৩৯.৯ মেগাবাইট আকারেরর আর একটি এডিশন ছিল। এর নাম ছিল BareBones, এতে কোন GUI ছিল না।
আর একটি এডিশন ছিল ৮৩ মেগাবাইট আকারের। এটা ছিল 'zdrv' Standard Edition, এটাতে বেশ কিছু Kernel driver এবং firmware ছিল।

Puppy 3 সিরিজ: এর বৈশিষ্ট্যগুলো ছিল Slackware 12 এর মতো। Slackware এর বিভিন্ন সফটওয়ার (ডিপেন্ডেন্সিসহ) যেন সহজে এটাতে ইনস্টল করা যায় এমন একটি সুবিধা এই রিলিজটিতে ছিল। অবশ্য এর মানে এই নয় যে Puppy Linux 'কে একটি Slackware based distribution বলা যাবে।

Puppy 4 সিরিজ: এই রিলিজটিতে Slackware কে সাপোর্ট করার সমস্ত সুবিধাগুলো অপসারণ (Remove) করা হযেছে। এর ফলে এর আকার ছোট হয়ে গেছে এবং ৩ নং ভার্সনের ছোটখাট কিছু দুর্বলতা দূর করা সম্ভব হয়েছে।

Puppy 4.2 তে user interface পরিবর্তন করা, বিভিন্ন প্যাকেজ আপগ্রেড করা, লোকালাইজেশন (Localization) করা, নতুন কিছু সফটওয়ার ইত্যাদি সুবিধাগুলো সংযুক্ত করা হয়েছে। এই ভার্সনটির আকার মাত্র ১০০ মেগাবাইট। বর্তমানে এই ভার্সনটি চলছে।

তথ্যগুলো সংগ্রহ করেছি এই পৃষ্ঠা থেকে।
* মূল ওয়েবসাইটে থাকা ইংরেজি ভাষার ম্যানুয়ালটি পড়া যাবে এই ঠিকানা থেকে।

কিভাবে নিজস্ব ডিজাইনের পাপি লিনাক্স ডিস্ট্রো তৈরি করবো- পর্ব ২

আগের পোস্টের পর....
  • এর পরে যে উইন্ডোটি আসবে সেখানে আপনাকে আবারো কাস্টমাইজ করার সুযোগ দেবে। আপনি ইচ্ছে করলে /tmp/etc ফোল্ডারে গিয়ে যেকোন ফাইলের পরিবর্তন করতে পারেবন। এই ধরণের যে কোন কাজ OK বোতামে ক্লিক করার আগেই সেরে নিন। কাজ সারা হলে OK চাপুন।

এবার যো ডায়ালগ বক্স আসবে তা থেকে জানা যাবে যে এবার CD Burn করার জন্য আপনার কাস্টমাইজ পাপি লিনাক্স প্রস্তুত। সিডিতে রাইট করার জন্য সব প্রয়োজনীয় ফাইলগুলো /mnt/sda1/puppylivecdbuild/ ফোল্ডারে রয়েছে। আপনি ইচ্ছে করলে এখন isolinux.cfg ফাইলটি পরিবর্তন করতে পারেন। এই উইন্ডোর Yes/No বোতাম চাপার আগে আপনি কার্নল প্যারামিটার পরিবর্তন করতে পারেন। কোন কোন পিসির ক্ষেত্র এই পরিবর্তনটুকু প্রযোজন হতে পারে। আমরা NO চেপে এগিযে যাবো।

এরপর যো উইন্ডোটি আসবে সেখানে OK বোতাম চাপার আগে আমরা আমাদের কাস্টমাইজ করা পাপি লিনাক্সকে একটি নিজস্ব নাম দিতে পারি। এজন্য /mnt/sda1/puppylivecdbuild/ ফোল্ডারের ভিতর ঢুকে আমি pup_421.sfs ফাইলটির নাম পরিবর্তন করে bangla_pup_421.sfs করেছি।
নাম পরিবর্তন করা হলে OK চাপি।

এবার যে উইন্ডোটি এসেছে তার মাধ্যমে আমরা একটি সহজ সিদ্ধান্ত নিতে পারি। আমরা এখন ইচ্ছে করলে সরাসরি নতুন কাস্টমাইজ পাপি লিনাক্সকে একটি সিডিতে বার্ণ করতে পারি, কিংবা ভবিষ্যতে বারবার ব্যবহারের জন্য একটি ISO ফাইল তৈরি করতে পারি। Yes বোতাম চাপলে এক্ষুনি সিডি বার্ণ হওয়া শুরু হবে, আর NO চাপলে একটি ISO ফাইল তৈরি হবে। আমার No চাপবো।

এবার আরএকটি উইন্ডো এসে জানাবে যে আমরা জানি /mnt/sda1/puppylivecdbuild/ ফোল্ডারে ইতিমধ্যো পাপির কাস্টমাইজ করা বিভিন্ন ফাইল তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি Yes চাপি তাহলে কাস্টমাইজ করা পাপি তৈরি হবে আর যদি No চাপি তাহলে /mnt/sda1/puppylivecdbuild/ ফোল্ডারটিকে অপরিবর্তিত রেখে দেবে। আমরা Yes চাপবো।
কমলা ব্যাকগ্রাউন্ডের ডায়ালগ বক্স দেখে আমরা বুঝতে পারবো যে ISO তৈরি হচ্ছে।
  • এরপরের ছোট্ট উইন্ডোটির বার্তা থেকে আমরা জানবো যে customized puppy linux তৈরি হয়ে গেছে এবং /mnt/sda1/puppylivecdbuild/ ফোল্ডারটির ভিতরে সব ফাইল থেকে গেছে। OK করে উইন্ডোটিকে বন্ধ করুন।
  • এবার যে ড্রাইভটিকে সিলেক্ট করছিলেন, সেটিকে ওপেন করে দেখুন আপনার দেয়া নামে একটি নতুন পাপি লিনাক্সের ISO ফাইল তৈরি হয়ে গেছে।
  • এর নাম custom-puppy-421.iso

এই নতুন কাস্টমাইজ করা পাপির ISO ফাইল থেকে একটি করে লাইভ সিডি তৈরি করুন আর বন্ধুদেরকে বিভিন্ন উৎসবে-আনন্দে উপহার দিন।
custom-puppy_421.sfs ফাইলটির properties দেখে বুঝতে পারছি যে আমার তৈরি করা পাপির ISO ফাইলটির সাইজ হয়েছে ১৩৫ মে.বা.।

কিভাবে নিজস্ব ডিজাইনের পাপি লিনাক্স ডিস্ট্রো তৈরি করবো- পর্ব ১

আজকের পোস্টটিকে আমরা এভাবে নামকরণ করতে পারতাম "নিজেই তৈরি করি পাপির কাস্টমাইজড সিডি" কিংবা "How to make a customized puppy linux iso"। কিন্তু মনে হলো উপরে দেয়া নামটিই বোধহয় সবচেয়ে অর্থবোধক।

লিনাক্স (Linux) এমন একটি অপারেটিং সিস্টেম (Operating System) যার প্রতিটি অংশ আলাদা আলাদাভাবে বিনেপয়সায় (Free) ব্যবহারের জন্য অনলাইনে (Online) পাওয়া যায়। যে কেউ এই অংশগুলো দিয়ে নিজের মনমতো করে একটি লিনাক্স সিস্টেম বানিয়ে নিতে পারে। যারা এক্সপার্ট তারা নাহয় নিজের ইচ্ছামতো করে লিনাক্সের কাস্টমাইজ ভার্শন (Customized Version) ব্যবহার করে, কিন্তু আমাদের মতো ননটেকি (Nontechy) মানুষদের জন্য উপায় কি? আমাদের কি সাধ আহ্লাদ বলতে কিছুই নেই? অভাজনদের হতাশা দূর করতে পারে একমাত্র Puppy Linux নামের ছোট্ট বন্ধুটি। বাড়িতে ব্যবহারের জন্য ইদানীং Puppy Linux এর ব্যবহার দিনে দিনে বাড়ছে। বাড়িতে বিভিন্ন রকম কাজ করবার জন্য প্রয়োজন এমন প্রায় সব কাজ Puppy Linux দিয়ে করা সম্ভব। MP3 গান শোনা, বিভিন্ন রকমের মুভি ফরমেট চালানো, টেক্সট ভিত্তিক কাজ, হিসাব নিকাশ, ছবি আঁকা, ইমেইল চেক করা, চ্যাট করা এবং অনলাইন ভ্রমণ করা সব রকমের কাজ সম্ভব Puppy Linux দিয়ে। ছোটখাট প্রোগ্রামিং এর কাজ করতেও পাপি লিনাক্স সক্ষম। আর এই পাপি দিয়েই আজকে আমরা জানবো How to make a customized puppy linux iso এর বিভিন্ন খুঁটিনাটি দিক।

বর্তমানে অনলাইনে Puppy Linux এর ৪.২ ভার্শনটি পাওয়া যাচ্ছে। পূর্ববর্তী ভার্সনগুলোর মতো এই ভার্সনটিতে এমন একটি সুবিধা রয়েছে যার মাধ্যমে আমাদের মতো সাধারণ মানুষরাও নিজের ইচ্ছামতো কাস্টমাইজ করা পাপি লিনাক্স বিনা পরিশ্রমে তৈরি করতে পারেবন।

আমার কথা বলি-
  • আমি প্রথমে এই পোস্টের পদ্ধতি অনুযায়ী আমার Puppy Linux কে বাংলা দেখার উপযোগী করে নিয়েছি।
  • তারপর এই পোস্টের বর্ণনা অনুযায়ী পাপিতে বাংলা লেখার সফটওয়ারগুলো ইনস্টল করে নিয়েছি। ফায়ারফক্স (Firefox) ইনস্টল করেছি।
  • ডেস্কটপ (Desktop) ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করেছি, আইকন (Icon), থীম (Theme) ইত্যাদি পরিবর্তন করেছি। তারপর তৈরি করেছি একটি পাপি ISO ফাইল। এই ISO ফাইলটি বন্ধুদেরকে বিভিন্ন উৎসবে উপহার দেই। (ইনস্টলার (installer) তৈরি করে দেয়াটাই সুবিধাজনক। এতে তাদেরকে নতুন করে ISO ফাইলটি Burn করে নিতে হবে না।) তারা আমার উপহার দেয়া পাপি দিয়ে বুট করলে যে ডেস্কটপটি পাবে, তা হবে আমার পছন্দের ছবি, আইকন, কালার দিয়ে সাজানো। বাংলা দেখা ও লেখার সাপোর্ট ও ফায়ারফক্স সহ Puppy Linux পেলে নিশ্চয় তারা খুশি হবে। আপনারাও ইচ্ছে করলে আমার পদ্ধতি অনুযায়ী একটি পাপির কাস্টমাইজ ডিস্ট্রো তৈরি করে বন্ধুদেরকে উপহার হিসেবে দিতে পারেন।
  • এবার মেনুতে গিয়ে Setup -> Remaster Puppy Live-CD তে ক্লিক করতে হবে। এরপর একটি উইন্ডো চালু হবে।
  • এখানে আপনাকে জানানো হবে যে চালু হওয়া-
এই ছোট্ট প্রোগ্রামটি আপনার বর্তমান কাস্টমাইজ করা পাপি সিস্টেমের একটি স্ন্যাপশট নেবে এবং তা সিডিতে বার্ণ করবে। একটি পাপি লাইভ সিডিতে ৪টি প্রধান ফাইল থাকে। vmlinuz, isolinux.cfg, initrd.gz এবং pup_421.sfs এই নামে 421 হল বর্তমান ভার্সনের নাম্বার। কোন কোন বিশেষ পাপির লাইভ সিডিতে আর একটি পঞ্চম ফাইল নাম zdrv_421.sfs থাকতে পারে।
মনে রাখতে হবে যে, pup_421.sfs (কোন ডট ছাড়া) ফাইলটিতে পাপি সিস্টেমের সবকিছু থাকে। Puppy Simple CD Remaster টিতে এই ফাইলটিকে পুনরায় তৈরি করা হবে। এখানে '/' (স্ল্যাস) এর পর যা কিছু আছে সব pup_421.sfs ফাইলটিতে সংরক্ষিত থাকবে। OK তে ক্লিক করুন।

  • একটু অপেক্ষা করুন। স্ক্রিপ্টটি একে একে কম্পিউটারে লাগানো সবকটি হার্ডডিস্ক ড্রাইভ (পেনড্রাইভসহ) পরীক্ষা করে দেখবে। একটি নতুন ডায়ালগ বক্স আসবে এখানে কোনখানে নতুন তৈরি হওয়া কাস্টমাইজ পাপির ফাইলগুলি সেভ হবে তা নির্ধারণ করতে হবে।
  • আপনি যে ড্রাইভে সেভ করতে চান তা সিলেক্ট করে দিন। আমি sda1 অর্থাৎ হার্ডডিস্কের প্রথম পার্টিশনটি সিলেক্ট করেছি। মনে রাখুন যে, এখানে ইনস্টল হবে না, শুধুমাত্র তৈরিকরা ফাইলটি সেভ হবে। ফলে কোন ডাটা হারানো ভয় নেই। এবার OKতে ক্লিক করে এগিয়ে যান।

  • আপনার কম্পিউটারে থাকা বার্নারকে (Burner) এবার সিলেক্ট করতে হবে (যদি একাধিক থাকে)।
  • এবার আর একটি ডায়ালগ বক্স আপনাকে একটু অপেক্ষা করতে বলবে। এখানে বলা হচ্ছে যে

pup_421.sfs ফাইলটি /mnt/sda1/puppylivecdbuild/ তে তৈরি করা হচ্ছে। এই প্রক্রিয়াটি কিছুটা সময় নিতে পারে। অতএব অপেক্ষা করুন....... এবং অপেক্ষা করুন..... এখানে OK বাটনে ক্লিক করার প্রয়োজন নেই। যখন pup_421.sfs ফাইলটি তৈরি হবে, তখন এই উইন্ডোটি একেবারে চলে যাবে। অতএব আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে।
  • একপর্যায়ে এই উইন্ডোটি চলে গিয়ে আরেকটি উইন্ডো (window) আসবে। সেখানে OK তে ক্লিক করুন।
  • এবার যে উইন্ডোটি আসবে সেখানে একটু কাস্টমাইজের অপশন আসবে। বলা হচ্ছে যে-

আপনি যদি শুধুমাত্র বর্তমান পিসিটিতেই নতুন পাপি লাইভ সিডিটি (Live CD) ব্যবহার করেন, তাহলে কিবোর্ড (Keyboard), মাউস (Mouse) ইত্যাদির সেটিংস (Settings) পরিবর্তন করতে পারেন। কিন্তু যদি একাধিক পিসিতে এই লাইভ সিডিটি চালাতে চান তাহলে মাউস, কিবোর্ডের সেটিংস পরিবর্তন করার দরকার নাই। আর সেজন্য NO চাপতে হবে।
  • NO চেপে এগিয়ে যান।
অসমাপ্ত

Puppy Linux এ Unijoy Keyboard এ বাংলা লেখার পদ্ধতি

আমরা এর আগে জেনেছি পাপি লিনাক্সে কিভাবে ফন্ট ইনস্টল (Font Install) করতে হয়। ইউনিকোড (Unicode) বা আসকি (ASCII) যেকোন রকমের ফন্ট এই পদ্ধতিতে Puppy Linux এ ইনস্টল করে নিন। বাংলা ব্লগ বা ওয়েবসাইটগুলো (Bangla Blog or Bangla Website) পরিষ্কারভাবে দেখতে পারলে বুঝতে পারবেন আপনার সিস্টেমে (System) সঠিকভাবে ফন্টগুলি ইনস্টল করা হয়েছে। আজ আমরা জানবো কিভাবে Puppy linux এ বাংলা লেখা যায় তার পদ্ধতি। অন্যান্য লিনাক্সের (Linux) মতো পাপি লিনাক্সেও SCIM ব্যবহার করে ইউনিকোড বাংলা লিখতে পারেন। UNIJOY পদ্ধতিতে বাংলা লেখার জন্য এই মুহূর্ত পর্যন্ত SCIM এর কোন বিকল্প অনলাইনে আসেনি। তাই আমাদেরকেও SCIM এর উপর নির্ভর করতে হবে।

SCIM ডাউনলোড ও ইনস্টল করা
  • আমাদেরকে প্রথমে অনলাইনে কানেক্ট হয়ে SCIM ডাউনলোড করতে হবে। আপনাকে মোট ৫টি (পাঁচ) ফাইল ইন্টারনেট (Internet) থেকে ডাউনলোড (Download) করে নিয়ে ইনস্টল করতে হবে। পাপির ডিফল্ট ডাউনলোড ম্যানেজার (Default Download Manager) দিয়ে এই ফাইলগুলো ডাউনলোড করা যাবে।
  • ফাইলগুলো হল:
  1. m17n-db-1.5.1-i486.pet (1.6MB)
  2. m17n-lib-1.5.1-i486.pet (826KB)
  3. scim-m17n-0.2.2-i486.pet (131KB)
  4. scim-bridge-0.4.15-i486.pet (352KB)
  5. scim-1.4.7-i486.pet (4.7MB)
  • http://www.puppylinux.ca/members/Irihapeti
    http://www/puppylinux.asia/members/Irihapeti এই ঠিকানাদুটিতে গিয়ে উপরের ফাইলগুলোর লিংক পাবেন। একবার ক্লিক করলে পাপি লিনাক্সের ডিফল্ট ডাউনলোড ম্যানেজারে ফাইলগুলো চলে আসবে। তারপর সেখান থেকেই এক এক করে সফটওয়ারগুলি ইনস্টল করে নিন।
  • যদি পাপি লিনাক্সে ইন্টারনেটে কানেক্ট হতে না পারেন, তাহলে Windows থেকে BanglaHelp  ব্লগসাইটের আপলোড করা এই জিপ ফাইলটি (Zip File, 7.5 MB) ডাউনলোড করে নিতে পারেন। পাপিতে লগইন করে এই জিপ ফোল্ডারটি আনজিপ (Unzip) করে নিন। তারপর ভিতরে থাকা সবকটি .pet ফাইলে একবার করে ক্লিক করুন। উপরে দেয়া নামের ধারাবাহিক ক্রম অনুযায়ী (Serial) সফটওয়ারগুলো ইনস্টল করুন।
SCIM Setup
  • scim সফটওয়ারগুলো ইনস্টল করার পর কম্পিউটারের X-Window রিস্টার্ট করতে হবে।
  • Shutdown -> Restart X Server দিলেই হবে।
  • এবার কম্পিউটারের ডেস্কটপ চালু হবার সাথে সাথে SCIM চালু হয়ে যাবে।
  • যে কোন একটি টেক্ট এডিটর (Text Editor) চালু করুন। নিচের মেনুবারের (Menubar) ডানকোনায় scim -কে দেখা যাবে। সেখানে মাউসের রাইট ক্লিক (Right Click) করলে যে পপ আপ মেনু (Pop up menu) আসবে সেখান থেকে scim setup ক্লিক করুন।
  • সেটআপ উইন্ডোর Global Setup এ আসুন। এবার Disable All এ একবার ক্লিক করে নিন। তারপর Bengali এর bn-unijoy সিলেক্ট করুন। Ok করে Quit হোন। আবার কম্পিউটারের X-Window রিস্টার্ট করুন।
SCIM চালু করন
  • যে কোন টেক্সট এডিটর (Text Editor) খুলে Ctrl+Spacebar চাপুন। মেনুবারের ডানকোণায় (নিচে) scim সেটআপ অনুযায়ী বাংলা কিবোর্ড একটিভ (Active) হয়ে যাবে। (নিচের ছবি দেখুন।)
  • পাপি লিনাক্স এর এই কনফিগারেশনটি (Configuration) লাইভ সিডি (Live CD) চালিয়ে করতে পারবেন। সব কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হলে পাপি লিনাক্সে বাংলা দেখা ও লেখাতে কোনরকমা সমস্যা হবার কথা নয়। পাপি'র লাইভ সিডিতে (Live CD) এই কনফিগারটি চালু করলেও তা কোথাও সেভ (Save) করে রাখতে হবে। যখন Shutdown করবেন, তখন পাপি সেভ হতে চাইবে। একটি পেনড্রাইভে সেভ করুন। পরবর্তীতে লাইভ সিডি চালিয়ে পাপি লিনাক্স (Puppy Linux) ওপেন হবার সময় পেনড্রাইভটি (Pendrive) ব্যবহার করুন। আপনার সমস্ত কনফিগারেশন অপরিবর্তিতভাবে পেয়ে যাবেন।
×× পাপি লিনাক্স বিষয়ক লেখাগুলি সব পাপি লিনাক্স থেকেই লেখা হচ্ছে এবং হবে।
কৃতজ্ঞতা: BanglaHelp

পাপি লিনাক্সে ইউনিকোড বাংলা ফন্ট ইনস্টল করার পদ্ধতি

পাপি লিনাক্স একটি অসাধারণ ডিস্ট্রো। হোম ইউজারদের জন্য এই Puppy Linux একটি আদর্শ অপারেটিং সিস্টেম হিসেবে ধীরে ধীরে জনপ্রিয়তা পেয়ে গেছে। Puppy Linux এর বর্তমান ভার্সন চলছে 4.2। এই ভার্সনে পূর্ববর্তী সব সুবিধা ছাড়াও বেশ কিছু বাগ ফিক্স করা হয়েছে। এছাড়া নতুন কিছু প্রোগ্রাম যেমন বিভিন্ন মোবাইল ফোন সহজে কানেক্ট হয় এই ভার্সনে, যা পূর্বের ভার্সনগুলোতে হতো না। মাত্র ৯৪ মেগাবাইট আকারের এই অপারেটিং সিস্টেমটি একটি পূর্ণাঙ্গ অপারেটিং সিস্টেমর কাজ করতে পারে।

সাধারণত বাড়িতে ব্যবহার করা হয় যে পিসি, তাতে গান শোনা, মুভি/ সিনেমা দেখা, বিভিন্ন ডকুমেন্ট তৈরি, ছোটখাট দুএকটি গেম চালানো ইত্যাদি কাজগুলো করা হয়। ঠিক এই কাজগুলি পাপি লিনাক্স সহজেই করতে পারে। অনেকের বাড়িতে পুরনো মডেলের পিসি পরে আছে। তারা এই পাপি লিনাক্স দিয়ে সেগুলোকে আবার কর্মক্ষম করে তুলতে পারেন। পাপি লিনাক্সের একটি মনোজ্ঞ আলোচনা করেছেন হাসিনুজ্জামান তার খিচুড়ী ব্লগে। ইচ্ছে করলে এই পেজটি এক ফাঁকে পড়ে নিতে পারেন। হাসিনুজ্জামান ভাই এই পেজটিতে পাপি লিনাক্সকে কিভাবে বাংলা লেখা ও দেখার জন্য প্রস্তুত করে নেয়া যায়, তা আলোচনা করেছেন। আমি একই আলোচনাটিকে নিজের মতো করে ছবিসহ উপস্থাপন করছি।

পাপি লিনাক্সে SCIM ব্যবহার করে ৪১ টি ভাষায় পড়া ও লেখা যায়। বাংলা ভাষা দেখার জন্য আমাদেরকেও SCIM ইনস্টল করতে হবে। তবে প্রথমে আপনাকে করতে হবে বাংলা ফন্ট ইনস্টল।

বাংলা ফন্ট ইনস্টল
  • পাপি লিনাক্সে ফন্টগুলো থাকে usr\share\fonts ফোল্ডারে। এখানে কিছু ইউনিকোড ফন্ট ইনস্টল করুন। আমার আপলোড করা ফন্টগুলি (জিপ ফাইল, ৫৩৯.৪ Kb, ৪টি ফন্ট আছে) ব্যবহার করতে পারেন। অথবা এই লিংক থেকে Banglahelp এর upload করা ২৮টি ফন্টের একটি প্যাকেজ ডাউনলোড করতে পারেন (File type: Zip File, Size: 4.2 MB)। অবশ্য বর্তমানে প্রায় সবার কাছেই ইউনিকোড ফন্টের সংগ্রহ থাকে।
  • পাপির Home ফোল্ডারে ঢুকে usr ফোল্ডারটি দেখা যাবে না। এটা একটি Hidden ফোল্ডার। ফোল্ডারের মেনুবারে চোখের ছবির মতো আইকনটিতে একবার ক্লিক করতে হবে। তাহলে Hidden ফোল্ডারগুলি Unhide হয়ে যাবে।
  • ফন্ট ইনস্টল করার জন্য কপি-পেস্ট (copy paste) পদ্ধতি ব্যবহার করা উত্তম। যে ফোল্ডারটিকে আপনি ফন্টের গুদাম বানিয়েছেন, তা খুলুন। এবার পাশে Puppy Linux এর Font ফোল্ডারটি খুলুন। এবার আপনার গুদাম থেকে প্রয়োজনীয় ফন্টগুলো সিলেক্ট করে Font ফোল্ডারে উপরে ড্রাগ করে এনে ছেড়ে দিন।
  • বিভিন্নরকমের অপশন নিয়ে উপরের ছবির মত একটি ছোট পপ-আপ মেনু আসবে। Copy লেখার উপরে একবার ক্লিক করুন।
  • এবার shutdown মেনু থেকে X window restart করুন। আপনার পাপি লিনাক্স বাংলায় লেখা যেকোন রকমের ফাইল তা সে অফিস ফাইল বা ওয়েব পেজ যাই হোকনা কেন, তা দেখার জন্য তৈরি।
  • বিজয় এর ফন্টগুলো একই পদ্ধতিতে পাপিতে ইনস্টল করে ফেলুন। তাহলে উইন্ডোজে মাইক্রোসফট ওয়ার্ডে লেখা ফাইলগুলোর বাংলা লেখাগুলি স্পষ্টভাবে দেখতে পারবেন।
মনে রাখতে হবে যে, পাপির ডিফল্ট ব্রাউজার Seamonkey'তে বাংলা ভালোভাবে দেখা যায় না। এজন্য ফায়ারফক্স ব্যবহার করুন। পাপির জন্য বিশেষভাবে তৈরি করা ফায়ারফক্স ডাউনলোড করা যাবে এই লিংক অথবা এই লিংক থেকে।

কৃতজ্ঞতা: Bangla Help
 

পাঠকের প্রতিক্রিয়া

কিছু কথা

সফটওয়ার ও ওয়েবওয়ারের বিভিন্ন টিপ্‌স, টিউটোরিয়াল, হ্যাক্‌স, টেমপ্লেট বা থিম্‌স ইত্যাদি নিয়েই আমি ব্লগ লিখছি। আমার প্রধান আগ্রহ ব্লগিং টিপস। এছাড়াও প্রযুক্তির বিচিত্র বিষয় নিয়ে মত বিনিময়, সমস্যা ও তার সমাধান এবং আলোচনা করার জন্য এই ব্লগ খুলেছি। আশা করি আপনি নিরাশ হবেন না। এই ব্লগের সব লেখাগুলো যেকোন মিডিয়ায় এই লাইসেন্সের আওতায় প্রকাশ করতে পারবেন। বিস্তারিত পড়ুন....

Search This Blog

© 2009-2014 Bangla Hacks | Design by: Bangla Hacks. Powered by: Blogger